ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতিহাসের এই দিনে
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২



ইতিহাসের এই দিনে

আজ ২৫ ডিসেম্বর ২০২২, রোববার। একনজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

উল্লেখযোগ্য ঘটনা:

আজ বড়দিন, যিশুখ্রিস্টের জন্মদিন।
১০০০ - ইস্তফান হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন।
১০৬৬ - উইলিয়াম ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৬৯১ - রাঁচির জগন্নাথ মন্দির নির্মিত হয়।
১৭৫৮ - হ্যালির ধূমকেতু প্রথম দেখা যায়।
১৭৭১ - দ্বিতীয় শাহ আলম মোগল সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে বসেন।
১৮৪৮ - নিউ হ্যাভেন রেলপথ চালু হয়।
১৯২৫ - কাজী নজরুল ইসলামের সম্পাদনায় লাঙল পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৯২৬ - সম্রাট হিরোহিতো জাপানের সিংহাসনে আরোহন করেন।
১৯২৭ - ভিয়েতনাম ন্যাশনালিস্ট পার্টি গঠিত হয়।
১৯৪৫ - ভারতীয় কমিউনিস্ট পার্টির মুখপাত্র দৈনিক ‘স্বাধীনতা’ প্রথম প্রকাশিত হয়।
১৯৬৪ - ঢাকা থেকে প্রথম টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার।
১৯৬৮ - ভারতের তামিলনাড়ুর বেনমনি গ্রামে ৪৪ জন ক্ষেতমজুরকে পুড়িয়ে মারা হয়।
১৯৭৪ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দান করেন ।
১৯৯১ - মস্কোর ক্রেমলিন শীর্ষে ৭৪ বছর ধরে উড্ডীয়মান কাস্তে-হাতুড়ি চিহ্নিত লাল পতাকা নামিয়ে ফেলা হয়। তার স্থলাভিষিক্ত হয় তিন রঙা রুশ পতাকা।
১৯৯১ - মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন।
১৯৯৮ - রাশিয়ার প্রেসিডেন্ট বোরিস ইয়েলটসিন বিয়েলো রাশিয়ার প্রেসিডেন্ট লুকাশেনকোর সঙ্গে দুপক্ষের ইউনিয়নভুক্ত দেশ প্রতিষ্ঠার ঘোষণা স্বাক্ষর করেন।

আজ যাদের জন্ম :

১৬৪২ - ইংরেজ পদার্থবিদ ও গণিতজ্ঞ স্যার আইজ্যাক নিউটন জন্মগ্রহণ করেন।
১৭২১ - ইংরেজ কবি উইলিয়াম কলিন্সের জন্ম।
১৮৬১ - ভারতীয় শিক্ষাবিদ ও মানবতাবাদী পণ্ডিত মদনমোহন মালব্যের জন্ম।
১৮৭৬ - পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ জন্মগ্রহণ করেন ।
১৯১৮ - মিসরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাত জন্মগ্রহণ করেন।
১৯১৯ - বাংলাদেশের একজন সুপরিচিত লেখক এবং বিখ্যাত ঔপন্যাসিক আবু রুশদ জন্মগ্রহণ করেন।
১৯১৯ - ভারতের সংগীত পরিচালক নওশাদ আলী জন্মগ্রহণ করেন।
১৯২৩ - বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা স্থপতিদের মধ্যে অন্যতম ব্যক্তি মাজহারুল ইসলাম জন্মগ্রহণ করেন।
১৯২৭ - ভারতীয় সঙ্গীতজ্ঞ রাম নারায়ণ জন্মগ্রহণ করেন।
১৯৩৪ সালের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত সুরকার এবং সংগীত পরিচালক সত্য সাহা জন্মগ্রহণ করেন।
১৯৪৮ - কবি হুমায়ুন কবিরের জন্ম।

আজ যাদের মৃত্যু :

১৯৭৭ - ইংরেজ রম্য অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক চার্লি চ্যাপলিন মৃত্যুবরণ করেন ।
১৯৮০ - চীনের বিখ্যাত ঐতিহাসিক কু চিয়েকাং পেইচিংয়ে মারা যান । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
১৯৮৮ - চিত্রশিল্পী কাজী হাসান হাবিবের মৃত্যুবার্ষিকী।
১৯৮৯ - রোমানিয়ার ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি নিকোলাই চসেস্কু সস্ত্রীক নিহত হন।

বাংলাদেশ সময়: ১১:২০:০২   ৪৮৯ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ