টানা ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরস্কার পেল ১৬০ শিশু

প্রথম পাতা » চট্টগ্রাম » টানা ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরস্কার পেল ১৬০ শিশু
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২



টানা ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরস্কার পেল ১৬০ শিশু

টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে কুমিল্লার ১৬০ শিশু। ‘পরিবর্তন’ সমাজসেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপজেলার দারোরা, হোসেনপুর, সাকুচ এবং কেগলা গ্রামের ১৬০ শিশু-কিশোরকে এই পুরস্কার দেওয়া হয়।

‘চলো মসজিদে যাই, জামায়াতে শরিক হই’ কার্যক্রমটি সফল করতে ২৮০ জন শিশু অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত ১৬০ শিশু টানা ৪০ দিন জামায়াতের সঙ্গে নামাজ আদায় করতে পেরেছে। তাদের উৎসাহিত করতে শুক্রবার (২৩ ডিসেম্বর) অনাড়ম্বর পরিবেশে পূর্বঘোষিত পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হয়। এর মধ্যে ২২ জনকে বাইসাইকেল, একজনকে সেলাই মেশিন, ৫ জনকে শিক্ষা বৃত্তি, ৯২ জনকে বুক সেলফ ও ৪০ জনকে বই বিতরণ করা হয়।

ওই দিন সকালে দারোরা জামেয়া আলতাফিয়া মাদরাসা মাঠে সংগঠনের উপদেষ্টা হাফেজ মাওলানা আহমদ উল্লাহর সভাপতিত্বে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন গল্লাই ইউপি চেয়ারম্যান ফজলুল করিম, দোল্লাই নোয়াবপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ সেলিম প্রধান, কেরনখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূঁইয়া, এতবারপুর ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক লীগ সভাপতি মনির খন্দকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, পরিবর্তন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, হাফেজ ওমর ফারুক মজুমদার, জে এইচ সুমন, ইঞ্জিনিয়ার্স তাফাজ্জল হোসেন, হাবিবুর রহমান, কেফায়াত উল্লাহ, সোহেল রানা, আজহারুল ইসলাম, মাওলানা মাহদি হাসান, আহসান উল্লাহ।

পরিবর্তন সমাজসেবা ফাউন্ডেশন দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, রক্ত সংগ্রহ, রমজানে ইফতার বিতরণ, সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণসহ বিভিন্ন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের পুরস্কার দিয়ে থাকে। দারোরা গ্রামের এক ঝাঁক শিশু-কিশোর এমন ভালো কাজ করায় প্রশংসিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:০৪:৫২   ৫০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ