সিলেটে নানা আয়োজনে বড়দিন পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে নানা আয়োজনে বড়দিন পালিত
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২



সিলেটে নানা আয়োজনে বড়দিন পালিত

সিলেটে নানা আয়োজন ও আনুষ্ঠানিকতায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘বড়দিন’ পালিত হয়েছে।
বড়দিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও সিলেট মহানগরীর নয়াসড়কে সিলেট প্রেসবিটারিয়ান চার্চসহ নগরী ও নগরীর আশপাশের অন্যান্য চার্চও সেজে উঠেছে উৎসবের রঙে। লাল, নীল ও সবুজ এলইডি লাইটে ঝলমলে হয়ে উঠেছে গির্জাগুলো।
নয়াসড়ক চার্চের ফাদার ডিকন নিজুম সাংমা বাসস’কে জানান, ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় প্রার্থনা দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। তারপর সকাল সাড়ে ১০ টায় কেক কাটা হয়। এরপরে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। সন্ধ্যায় দিকেও থাকছে বিশেষ প্রার্থনা ও নানা আয়োজন।
তিনি জানান, এ দিবসে আমরা মন্দ দূর করে যিশুকে হৃদয় থেকে বরণ করে নেওয়ার জন্য প্রার্থনা করি। এতে দেশ ও বিশ্বের শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
এদিকে শুভ বড়দিন উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র পক্ষ থেকে মহানগরীর বিভিন্ন চার্চে শুভেচ্ছা ও সম্প্রীতি উপঢৌকন প্রদান করা হয়েছে। দিবসটি উপলক্ষে সিলেট মহানগরীর বিভিন্ন চার্চ পরিদর্শন করেছেন- এসএমপি’র কমিশনার মোঃ নিশারুল আরিফ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানাসহ অন্যান্য উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারি পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ। এ সময় এসএমপি’র পক্ষ থেকে কমিশনার শুভেচ্ছা উপঢৌকন প্রদান করা হয়। এসএমপি সুত্র জানায়, যথাযথ ভাব-গাম্ভীর্যের সাথে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালনের লক্ষে গির্জা সমূহে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন চার্চে শুভেচ্ছা উপঢৌকন হিসেবে কেক বিতরণ করা হয়।
সিলেট প্রেসবিটারিয়ান চার্চ, নয়াসড়কে কেক বিতরণ করেন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ ও উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদীদ। বিসপ হাউস শাহপরানে কেক বিতরণ করেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চে কেক বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক) মোহাম্মদ আবদুল ওয়াহাব, বড়শালা ক্যাথলিক চার্চ এয়ারপোর্টে কেক বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার(ডিবি) মোঃ তোফায়েল আহমদ, মালিনীছড়া চা-বাগান প্রেসবিটারিয়ান চার্চ সিলেটে কেক বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ জাবেদুর রহমান, খাদিম নগর ক্যাথলিক চার্চে কেক বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম, সেন্ট পিটার ক্যাথলিক চার্চ বালুচরে কেক বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী, বড়শালা প্রেসবিটানিয়া চার্চ মংলীপাড়ে কেক বিতরণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(অপরাধ-উত্তর) গৌতম দেব, এজি চার্চ পীরেরবাজার ও ইম্মানুয়েল ব্যাপ্টিস্ট চার্চ লাকড়ীপাড়া শিবগঞ্জে কেক বিতরণ করেন অতিরিক্ত উপ-পুলিশ (অপরাধ-দক্ষিণ) মোঃ তাহমিদুল ইসলাম এবং কালাগুল ক্যাথলিক চার্চ কালাগুল চা-বাগানে কেক বিতরণ করেন সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) অলক কান্তি শর্মা।

বাংলাদেশ সময়: ১৫:১২:২৪   ৫২৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ী পৌরসভায় দুদকের হানা,অভিযুক্ত সাবেক মেয়র
দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদ পেলেন প্রতিযোগীরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক
জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু
জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি - পরিবেশ প্রতিমন্ত্রী
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ