জয়ের কাছে এসেও ঢাকা টেস্টে ভারতের কাছে হারলো বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » জয়ের কাছে এসেও ঢাকা টেস্টে ভারতের কাছে হারলো বাংলাদেশ
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২



জয়ের কাছে এসেও ঢাকা টেস্টে ভারতের কাছে হারলো বাংলাদেশ

জয়ের কাছে এসেও ঢাকা টেস্টে সফরকারী ভারতের কাছে হারতে হলো স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দলকে। ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ ভারতের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪৫ রানের টার্গেটে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৪৫ রান করেছিলো ভারত।
৭ উইকেটে ১৪৫ রান তুলে আজ চতুর্থ দিনের প্রথম সেশনে জয় নিশ্চিত করে ভারত। দলের পক্ষে রবীচন্দ্রন অশি^ন অপরাজিত ৪২ ও শ্রেয়াস আইয়ার অনবদ্য ২৯ রান করেন। ৩৪ রান করেন অক্ষর প্যাটেল। বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ ৬৩ রানে ৫ উইকেট নেন।
এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলো ভারত। চট্টগ্রামে প্রথম টেস্ট ১৮৮ রানে জিতেছিলো ভারত।
সফরে এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫:০১:৫৭   ৫৫৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ
ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান
জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ