ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতিহাসের এই দিনে
সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২



ইতিহাসের এই দিনে

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এ দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে।

আজ ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার। একনজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ঘটনাবলি:

১৮০৫ - ফ্রান্স ও অস্ট্রিয়া শান্তিচুক্তি করে।
১৮৯৮ - পিয়ের ও মারি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।
১৯১৬ - জোসেফ জোফ্রে ফ্রান্সের প্রথম মার্শাল হন।
১৯১৬ - ছে ইউয়েন পেই পেইচিং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৪৯ - বিজ্ঞানী আলবার্ট আইস্টাইন মাধ্যাকর্ষণের নতুন সাধারণকৃত তত্ত্ব উদ্ভাবন করেন।

১৯৬২ - বাংলাদেশের জাতীয় মসজিদ ঢাকার বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায়ের মাধ্যমে প্রথম নামাজ পড়া শুরু হয়।

১৯৭৮ - চীনের দক্ষিণাংশের বড় রেলপথ জিলিও রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হয়।
১৯৭৯ - সাবেক সোভিয়েত ইউনিয়নের রেড আর্মি আফগানিস্তান দখল করে একটি স্বাধীন দেশের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সামরিক অভিযান শুরু করে।
১৯৮৩ - ফ্রান্সের ডুবুরি সাগরের ৪৫০০ মিটার নিচে অবগাহন করে নতুন বিশ্বের রেকর্ড সৃষ্টি করেন।

জন্ম:

১১৯৪ - জার্মানির সম্রাট দ্বিতীয় ফ্রেডরিক জন্মগ্রহণ করেন।
১৭৯১ - ব্রিটিশ গণিতজ্ঞ ও কম্পিউটারের উদ্ভাবক চার্লস ব্যাবেজ জন্মগ্রহণ করেন।
১৮৮৭ - সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকারের জন্ম।
১৮৯৩ - কমিউনিস্ট চীনের নেতা ও প্রতিষ্ঠাতা মাও সেতুং জন্মগ্রহণ করেন।
১৯৩৮ - চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবির জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১৬২৪ - জ্যোতির্বিজ্ঞানী সাইমন মারিয়াস মৃত্যুবরণ করেন।
১৮৩১ - সাহিত্যিক, নাট্যকার ও সমাজ সংস্কারক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও মৃত্যুবরণ করেন।
১৮৬২ - জাপানি চিত্রশিল্পী কাকুজো ওকাকুরার মৃত্যু।

১৯৩২ - চীনের গানসুতে ভূমিকম্পে ৭০ হাজার লোক মৃত্যুবরণ করেন।
১৯৪৩ - কবি মানকুমারী বসুর মৃত্যু।

১৯৫০ - আইরিশ কবি ও ঔপন্যাসিক জেমস স্টিফেনসন মৃত্যুবরণ করেন।
১৯৭২ - মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি হ্যারি এস. ট্রুম্যান মৃত্যুবরণ করেন।
১৯৮৭ - কথাসাহিত্যিক মনোজ বসু মৃত্যুবরণ করেন।
১৯৯২ - মার্কিন কম্পিউটার পুরোধা ডন কেমেনির মৃত্যু।

বাংলাদেশ সময়: ১১:৪৩:৩৪   ৫২৩ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ