পটুয়াখালীতে ভোক্তা অধিকার সংরক্ষন আইন বাস্তবায়নে সেমিনার 

প্রথম পাতা » ছবি গ্যালারী » পটুয়াখালীতে ভোক্তা অধিকার সংরক্ষন আইন বাস্তবায়নে সেমিনার 
সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২



পটুয়াখালীতে ভোক্তা অধিকার সংরক্ষন আইন বাস্তবায়নে সেমিনার 

জেলায় আজ ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯’ বিষয়ে অবহিতকরন ও বাস্তবায়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো শরীফুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা ক্যাব’র সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সরদার আব্দুর রশিদ, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল ও সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন- জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা বেকারি মালিক সমিতির সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, ঔষধ মালিক সমিতির সভাপতি ইশতিয়াক আহমেদ রাহাত, চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বারেক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৩৩   ৫৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ