সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ

প্রথম পাতা » খেলাধুলা » সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ
রবিবার, ১৫ মার্চ ২০২৬



সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন সমতায়। প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ, আর দ্বিতীয় ম্যাচে জিতে সমতা ফেরায় পাকিস্তান। ফলে সিরিজের শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। এই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হার বাংলাদেশের জন্য কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বড় লক্ষ্য তাড়া করার সক্ষমতা যাচাই করতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট, কিন্তু সেই পরীক্ষায় সফল হতে পারেনি দল। তাই শেষ ম্যাচে ঝুঁকি নেয়া হবে নাকি নিরাপদ কৌশলে খেলা হবে—তা নিয়ে আলোচনা চলছে।

বাংলাদেশ দলে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে ওপেনিংয়ে। প্রথম দুই ম্যাচে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানকে নিয়ে ইনিংস শুরু করলেও এই জুটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। তানজিদ একটি ম্যাচে ভালো করলেও দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন সাইফ হাসান। তাই শেষ ম্যাচে সুযোগ পেতে পারেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে ৯১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেও প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি সৌম্য। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে তাকে ফেরানোর সম্ভাবনা বেশ জোরালো। সেক্ষেত্রে সাইফ হাসান বাদ পড়তে পারেন। আবার ডানহাতি–বাঁহাতি সমন্বয়ের কথা বিবেচনায় তানজিদ হাসান তামিমকেও বিশ্রাম দেয়া হতে পারে।

পেস আক্রমণেও পরিবর্তনের আভাস রয়েছে। টানা ম্যাচ খেলায় একজন পেসারকে বিশ্রাম দিয়ে দলে ফেরানো হতে পারে শরিফুল ইসলামকে। সেক্ষেত্রে তাসকিন, রানা অথবা মোস্তাফিজের মধ্যে একজনকে বাইরে থাকতে হতে পারে।

মিডল অর্ডারে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। অধিনায়ক মিরাজের সঙ্গে ব্যাটিং বিভাগে থাকবেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস ও আফিফ হোসেন। স্পিন বিভাগের দায়িত্বে থাকতে পারেন রিশাদ হোসেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান/শরিফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৩:৪২:৩১   ৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফরিদপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৫-২৬
বাংলাদেশি বোলারকে অনুসরণ করে সাফল্য পেয়েছে নিউজিল্যান্ড !
অ্যাথলেটিকোকে হতাশার সাগরে ডুবিয়ে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ
বাংলাদেশ অলআউট, ২৬ রানে জিতল নিউজিল্যান্ড
শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়ালকে হারিয়ে সেমিতে বায়ার্ন মিউনিখ
আর্সেনালের ড্র, তবুও সেমিফাইনালে জায়গা
উত্তপ্ত লড়াইয়ে বার্সাকে বিদায় করে ৯ বছর পর সেমিফাইনালে অ্যাতলেটিকো
লিভারপুলকে বিদায় করে আবারও সেমিফাইনালে পিএসজি
৪৫ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে লিডসের ঐতিহাসিক জয়
চেলসিকে হারিয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ