মিসাইল আতঙ্কে হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » মিসাইল আতঙ্কে হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ
রবিবার, ১৫ মার্চ ২০২৬



মিসাইল আতঙ্কে হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ\

হরমুজ প্রণালির ভেতরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই সেখানে আটকে আছে জাহাজটি।

হরমুজ প্রণালি পেরিয়ে গত বৃহস্পতিবার দেশে ফেরার চেষ্টা করলেও হামলার আশঙ্কায় আগের অবস্থানে ফিরে গেছে জাহাজটি।

এ ঘটনার পর এমভি বাংলার জয়যাত্রা যাতে নিরাপদে প্রণালিটি পার করতে পারে সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালানোর উদ্যোগ নিতে নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক।

জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক আছেন। আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইট অনুযায়ী, এমভি বাংলার জয়যাত্রা জাহাজটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজা উপকূলের বহির্নোঙর এলাকায় অবস্থান করছে।

বিএসসির সূত্রের বরাতে একটি জাতীয় দৈনিক জানিয়েছে, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি।
এরপরই ইরানে হামলা শুরু হলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে দ্রুত সংঘাত ছড়িয়ে পড়ে।

হামলার মধ্যেই কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল জাহাজটির। তবে নিরাপত্তা ঝুঁকির কথা ভেবে দ্রুত জাহাজটিকে নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল বিএসসি।

এরপর, ১২ মার্চ হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে প্রায় ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছায় জাহাজটি।
তবে এমন সময় প্রণালিতে নিষেধাজ্ঞা ও জাহাজে মিসাইল হামলার খবর পেয়ে আগের অবস্থানে ফিরে যায় ‘বাংলার জয়যাত্রা’।

উল্লেখ্য, এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি। ইউক্রেনের অলভিয়া বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সে সময় নিহত হন জাহাজে থাকা প্রকৌশলী হাদিসুর রহমান।

বাংলাদেশ সময়: ১৩:২৬:১২   ১৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান - বাণিজ্যমন্ত্রী
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
শ্রমঘন শিল্পের বিকাশে প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
মালদ্বীপের মিয়ানজ কলেজকে ২১ হাজারের বেশি বীজ ও সামগ্রী উপহার দিল বাংলাদেশ
চীনের ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ
টেক্সটাইল ও অ্যাপারেল বাণিজ্য প্রসারে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিকেএমইএ সভাপতির বৈঠক
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ