প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ খন্দকার মাহবুব হোসেন ভেন্টিলেশন সাপোর্টে

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ খন্দকার মাহবুব হোসেন ভেন্টিলেশন সাপোর্টে
বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২



প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ খন্দকার মাহবুব হোসেন ভেন্টিলেশন সাপোর্টে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ দেশের বিশিষ্ট আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে ভেন্টিলেটশন সাপোর্টে নেয়া হয়েছে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। খন্দকার মাহবুব হোসেন এসোসিয়েটসের এডভোকেট মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের আজ এ তথ্য জানিয়েছেন।
খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র এডভোকেট মাহবুবুর রহমান দুলাল গণমাধ্যমকে জানান, হঠাৎ স্যারের ফুসফুসে পানি আসায় গত পরশুদিন এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতে ভেন্টিলেশন সাপোর্টে নেয়া হয়। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
খন্দকার মাহবুব হোসেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি।
এডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জন্ম ১৯৩৮ সালের ২০ মার্চ গ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি বরিশাল বিভাগের বরগুনা জেলার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারে জন্যে গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন খন্দকার মাহবুব হোসেন। তিনি দীর্ঘ আইন পেশায় বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৬:১৬   ৫৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ