টানা সাতবার সেরা করদাতা ডা. প্রাণ গোপাল

প্রথম পাতা » অর্থনীতি » টানা সাতবার সেরা করদাতা ডা. প্রাণ গোপাল
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২



টানা সাতবার সেরা করদাতা ডা. প্রাণ গোপাল

২০১৬ সাল থেকে সেরা করদাতাদের সম্মাননা দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর শুরু থেকেই টানা সাতবারের মতো চিকিৎসা সেবায় দেশ সেরা করদাতা মনোনীত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এমপি।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে রাজধানীর অফিসার্স ক্লাবে প্রধান অতিথি অর্থমন্ত্রী আ হম মুস্তফা কামালের হাত থেকে সেরা করদাতা পুরস্কার গ্রহণ করেন তিনি।

২০২১-২০২২ অর্থবছরে ব্যক্তি শ্রেণিতে ৭৬ জন, কম্পানি শ্রেণিতে ৫৩ জন ও অন্যান্য ক্যাটাগরিতে ১২ জনসহ মোট ১৪১ করদাতাকে ‘ট্যাক্স কার্ড ও সম্মাননা’ দেওয়া হয়েছে।

সেরা করদাতা সম্মাননা ক্রেস্ট প্রাপ্তির পর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেন, ‘শুধুমাত্র চিকিৎসা সেবা প্রদান করেই আমি এতদূর এসেছি। চিকিৎসা সেবা প্রদান করে আমি যে টাকা আয় করি সেই উপার্জিত টাকার যথাযথ কর দিয়ে আসছি। আমি চাই আগামীতে আমাকেও কেউ ছাড়িয়ে যাক’। দেশের জন্য সকলকেই কর দেওয়া এবং সম্পদ গোপন না করার আহবান জানান তিনি।

এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৫৪   ৫৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ