সুন্দরবনে কুমিরসহ ১৮টি বন্য প্রাণী অবমুক্ত

প্রথম পাতা » খুলনা » সুন্দরবনে কুমিরসহ ১৮টি বন্য প্রাণী অবমুক্ত
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২



সুন্দরবনে কুমিরসহ ১৮টি বন্য প্রাণী অবমুক্ত

সুন্দরবনে কুমির, তক্ষকসহ বিভিন্ন প্রজাতির ১৮টি বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে ওইসব বন্য প্রাণী অবমুক্ত করা হয়। বন্দি থাকা প্রাণীগুলো ফিরে পেয়েছে আবাসস্থল। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এসব বন্য প্রাণী উদ্ধার করা হয়।

সুন্দরবনে অবমুক্ত করা এসব বন্য প্রাণীর মধ্যে রয়েছে দুটি লবণ পানির কুমির, একটি তক্ষক, একটি বক, ১১টি কালিম পাখি, একটি ভুবন চিল ও দুটি মাছকুড়াল।

সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, খুলনা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নভেম্বর মাসে যশোর, মাদারীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ১৮টি বন্য প্রাণী উদ্ধার করেন। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এসব বন্য প্রাণী সুন্দরবনের করমজলে আনার পর অবমুক্ত করা হয়। এর আগে বিভিন্ন সময় উদ্ধার করা নানা প্রজাতির বেশ কিছু বন্য প্রাণী সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:১৯   ৭১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ