সিরাজগঞ্জে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিরাজগঞ্জে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত ১, আহত ২৫
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২



সিরাজগঞ্জে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

জেলার কড্ডারমোড় রেলক্রসিংয়ে ট্রেনের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাসের সুপারভাইজার নিহত এবং এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
জানাগেছে, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার বাসিন্দা।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কড্ডার মোড় রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই বাসের ২৬ যাত্রী আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:৩৪   ৪৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ন্যায্যমূল্য ও স্বল্পসুদে ঋণ: লবণ চাষিদের ভাগ্য বদলাবে সরকারের উদ্যোগ
কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পীকার
বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
পদোন্নতি পেয়ে বিদায় নিলেন নারায়ণগঞ্জের জেলা তথ্য অফিসার কামরুজ্জামান
বন্দর থানায় বিশেষ অভিযান, ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
সোনারগাঁয়ে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জেলা প্রশাসনের দরজা জনগণের জন্য সব সময়ই খোলা : ডিসি রায়হান কবির
প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করবেন কাল: পরিবেশমন্ত্রী
ফরিদপুরে ১৪৪ ধারার আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে নারীসহ পরিবারের সদস্যরা মারধরের শিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ