থার্টি ফার্স্ট নাইটে ছিনতাইয়ের পরিকল্পনা, গ্রেপ্তার ২৫ 

প্রথম পাতা » ছবি গ্যালারী » থার্টি ফার্স্ট নাইটে ছিনতাইয়ের পরিকল্পনা, গ্রেপ্তার ২৫ 
শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২



থার্টি ফার্স্ট নাইটে ছিনতাইয়ের পরিকল্পনা, গ্রেপ্তার ২৫ 

ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে রাজধানীতে নাশকতার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ছিনতাইয়ের পরিকল্পনা নিয়ে সক্রিয় হওয়া একটি ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর টিকাটুলিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর পল্টন, মতিঝিল, শাহবাগ, মুগদা, ওয়ারী, খিলগাঁও ও শাহজাহানপুর এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৩।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সুজন ফকির (২০), ইউসুফ ঘরামী (২৪), মো. শুভ (২৬), মো. সবুজ (২০), মো. রাজ্জুল মোল্লা (৩৫), মো. হাবিবুর রহমান (২০), মো. মিলন (৩০), মো. স্বপন (২৮), মো. আল আমিন (২১), মো. সিদ্দিকুর রহমান টুটুল ওরফে কালু (২৮), মো. রফিক (৩৬), মো. জাকির (৩০), মো. রুবেল আলম (২৬), মো. সজল (২৫), মো. নুরা (২২), মো. ইব্রাহীম খলিল (২৫), মো. সেলিম রেজা (২৮), মো. আজিম (২৪), মো. মোজ্জাম্মেল হোসেন (২৬), মো. মানিক হোসেন (২৫), মো. শামীম আলী (৩০), ওমর আলী ওরফে মিলন (৪০), মো. রনি (৩৩), মো. রুবেল (৩২) ও মো. জাহাঙ্গীর আলম (৩৮)।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, রাজধানীর লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেল স্টেশন, রেস্টুরেন্টসহ বিভিন্ন অনুষ্ঠানের আশপাশে ও অলিগলিতে ওঁৎ পেতে থাকে ছিনতাইকারী চক্রের সদস্যরা। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে ওঠে এবং সুযোগ পেলেই তারা সর্বস্ব লুট করে।

আরিফ মহিউদ্দিন বলেন, ছিনতাইকারী চক্রের সদস্যদের মধ্যে প্রায় সবার বিরুদ্ধেই মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এর আগেও তারা গ্রেফতার হয় এবং জামিন পেয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে।

র‍্যাব-৩ এর অধিনায়ক আরও বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সুইচ গিয়ার, চাকু, এন্টিকাটার, কাঁচি, ব্লেড, মোবাইল ফোন এবং নগদ টাকাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। রাজধানীতে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:১৬:১৩   ৪৭৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ