পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল

প্রথম পাতা » চট্টগ্রাম » পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬



পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়ন ও সার্বিক ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছেন। দ্রুতই এ প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

শনিবার রাঙামাটি জেলা পরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন সনাতন ধর্মীয় মন্দিরে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল এ কথা জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রতিটি নাগরিকের ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সম-অধিকার ও সুষম উন্নয়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এই উদ্দেশ্যে জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের মাধ্যমে বহুমাত্রিক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

মীর হেলাল আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের বিশাল এই উন্নয়ন প্রকল্পের আওতায় অনুন্নত ও প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি, টেকসই সামাজিক নিরাপত্তা বিধান, দূরবর্তী অঞ্চলে সুপেয় পানির নিশ্চয়তা, ই-লার্নিংয়ের মাধ্যমে আধুনিক শিক্ষার বিস্তার, উন্নত স্যানিটেশন ব্যবস্থা এবং কৃষি ব্যবস্থার আধুনিকায়নকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।

পার্বত্য অঞ্চলের সুষম, শান্তি ও সম্প্রীতির ওপর জোর দিয়ে তিনি বলেন, পাহাড়ের পাহাড়ী-বাঙালি সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে শান্তিময় পরিবেশে বসবাস করলে সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সহজতর হয়। দেশের অন্যান্য জেলার তুলনায় এই তিন পার্বত্য জেলাকে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এ অঞ্চলের জীবনযাত্রার মানোন্নয়নে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন।

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে এসময় জেলা পরিষদের সদস্যবৃন্দ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙামাটি জেলার ৪৭টি মন্দিরের অনুকূলে মোট ২৪ লাখ ৯১ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। সভা শেষে প্রতিমন্ত্রী রাঙ্গামাটি শহরের ঐতিহ্যবাহী কালীতলা (কালীবাড়ি) মন্দির পরিদর্শন করেন।

এর আগে তিনি রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেন। সভায় রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার সামগ্রিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫২:১৬   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ