কমরেড মণি সিংহের ৩২তম মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কমরেড মণি সিংহের ৩২তম মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী
শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২



---

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জাতি গঠনে কমরেড মণি সিংহের মতো সৎ ও ত্যাগী রাজনীতিকের অবদান যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি কমরেড মণি সিংহের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এক বাণীতে এ কথা বলেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, উপমহাদেশে কমিউনিস্ট আন্দোলনের পুরোধা ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাতা কমরেড মণি সিংহের ৩২তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার । রাষ্ট্রপতি এ উপলক্ষে মণি সিংহের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, কমরেড মণি সিংহ উপমহাদেশের ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলন, স্বৈরাচারী পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বাঙালির স্বাধিকার অর্জনের সংগ্রামসহ সারাজীবন শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন।

কমরেড মণি সিংহ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি কমিউনিস্ট পার্টি, ন্যাপ ও ছাত্র ইউনিয়নের কর্মীদের সংগঠিত করে গেরিলাবাহিনী গঠন করে প্রত্যক্ষ যুদ্ধে অসাধারণ অবদান রেখেছিলেন। আবদুল হামিদ বলেন, কমরেড মণি সিংহ তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ ও সততার অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এ বিপ্লবী নেতা যুগ যুগ ধরে তরুণ প্রজন্মের জন্য আদর্শ ও অনুপ্রেণার উৎস হয়ে থাকবেন।
রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কমরেড মণি সিংহের রাজনৈতিক ও ব্যক্তিগত সর্ম্পক ছিল অত্যন্ত গভীর। তিনি স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি কমরেড মণি সিংহের ৩২তম মৃত্যুবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

জয় বাংলা।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

বাংলাদেশ সময়: ২৩:০৬:৪৮   ৫১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ