সরিষাবাড়ীতে দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
রবিবার, ১ জানুয়ারী ২০২৩



সরিষাবাড়ীতে  দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে চলমান শীত মৌসুমে দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলার ডোয়াইল ইউনিয়নের কুটিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।

এছাড়াও ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক (স্বপন), বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা, কুঠির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাষ্টার, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কুঠির হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫:২৫:৩৮   ৫১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ