চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬



চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় দলের নেতাদের নিয়ে তিনি রাজধানীর রমনায় সিদ্ধেশ্বরী রোডে চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান।

এ সময় মুফতি সৈয়দ রেজাউল করিম ফুল দিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। সাক্ষাতে তারা নিজেদের মধ্যে কুশলাদিও বিনিময় করেন।

সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম উপস্থিত ছিলেন।

মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসা থেকে সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে বের হন তারেক রহমান।

এর আগে সাক্ষাৎ করতে সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশান থেকে বের হন তারেক রহমান।

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাদেশ সময়: ২২:৪৬:১৪   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ