শূন্য ৬টি আসনে মনোনয়ন পেলেন যারা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শূন্য ৬টি আসনে মনোনয়ন পেলেন যারা
রবিবার, ১ জানুয়ারী ২০২৩



শূন্য ৬টি আসনে মনোনয়ন পেলেন যারা

জাতীয় সংসদের ছয়টি শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে দুইটি আসন ছেড়ে দেওয়া হয়েছে ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়াকার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদকে এবং একটি উন্মুক্ত রাখা হয়েছে।
আজ রোববার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ এ জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ এ মো. আবদুল ওদুদ ও বগুড়া-৬ এ রাগেবুল আহসানকে মনোনয়ন দেওয়া হয়েছে। বগুড়া-৪ এ জাসদ, ঠাকুরগাঁও-৩ এ ওয়ার্কস পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:০১   ৫৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল
পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখতে পারে : ধর্মমন্ত্রী
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
শিক্ষা শুধু ফলাফলের জন্য নয়, নৈতিকতা ও মূল্যবোধ অর্জনই আসল উদ্দেশ্য: জেলা প্রশাসক মোঃ রায়হান কবির
তিন মাস আগে স্ত্রী, এবার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জলিল মোল্যা
সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ : রিজভী
দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ