সৌর তরঙ্গ বিচ্ছুরণরত সূর্যের বিরল ছবি প্রকাশ করল নাসা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৌর তরঙ্গ বিচ্ছুরণরত সূর্যের বিরল ছবি প্রকাশ করল নাসা
সোমবার, ২ জানুয়ারী ২০২৩



সৌর তরঙ্গ বিচ্ছুরণরত সূর্যের বিরল ছবি প্রকাশ করল নাসা

সোলার ফ্লেয়ার বা সৌর তরঙ্গ বিচ্ছুরণরত সূর্যের বিরল একটি ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির ভেরিফায়েড ইনস্টাগ্রাম পেজ থেকে ছবিটি প্রকাশ করেছে। ছবিটির ক্যাপশনে নাসা সূর্যকে আখ্যা দিয়েছে ‘হলুদ বামন’ বা ‘ইয়েলো ডোয়ার্ফ’ হিসেবে।

সূর্যের ছবির ওই ক্যাপশনে নাসা হ্যাশট্যাগ দিয়ে লিখেছে, ‘যে তারা রয়েছে বলেই এসব সম্ভব হয়েছে। সেই সূর্য থেকে ১৫ লাখ কোটি কিলোমিটার ‍দূরের পৃথিবী নতুন কক্ষপথে প্রবেশ করেছে। সেই পৃথিবী থেকে হ্যাপি নিউ ইয়ার।’

ক্যাপশনে নাসা আরও লিখেছে, ‘মহাজাগতিকভাবে মধ্যবয়সী এবং একটি হলুদ বামন শ্রেণির সূর্যের গতিশীল এবং সদা পরিবর্তনশীল প্রকৃতি ক্রমাগত সৌরজগতে শক্তি প্রেরণ করে।

নাসা আরও লিখেছে, ‘একঝাঁক মহাকাশ যান সবসময়ই সূর্যকে পর্যবেক্ষণ করে চলেছে, যা পদার্থবিজ্ঞানের সূর্য সংক্রান্ত শাখা হেলিওফিজিক্সের নতুন নতুন জ্ঞান যুক্ত করে চলেছে। এমন একটি পর্যবেক্ষক মহাকাশযান সোলার ডাইনামিক অবজারভেটরি (এসডিও) থেকেই এই ছবিটি তোলা হয়েছে।’

এর আগে, হাবল টেলিস্কোপ পৃথিবী থেকে ২১ কোটি আলোকবর্ষ দূরের একটি সর্পিল ছায়াপথের ছবি তুলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ সংশ্লিষ্ট অনলাইন সংবাদমাধ্যম স্পেস ডট কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবী থেকে ২১ দশমিক ৪ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত সর্পিলাকার ওই ছায়াপথটির নাম এনজিসি ৬৯৬৫।

বিজ্ঞানীরা এই সর্পিল ছায়াপথকে ‘বারড গ্যালাক্সির’ নিখুঁত উদাহরণ বলে উল্লেখে করেছেন। বারড গ্যালাক্সি হলো এমন এক ধরনের সর্পিল ছায়পথ, যার কেন্দ্র একটি দণ্ডের মতো আকার ধারণ করে। মহাবিশ্বের ৭০ শতাংশ ছায়াপথে এবার বা দণ্ডের উপস্থিতি দেখতে পাওয়া যায়। কেন্দ্রের দণ্ডাকৃতির গঠনের কারণেই এ ধরনের ছায়াপথের নামকরণ করা হয় ‘বারড গ্যালাক্সি’। এসব ছায়াপথের কেন্দ্রস্থল সাধারণত বেশ সক্রিয় হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৪:১৬:০৮   ৫৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ