রাজামৌলির সাথে কাজ করতে চান মানুশি

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজামৌলির সাথে কাজ করতে চান মানুশি
সোমবার, ২ জানুয়ারী ২০২৩



রাজামৌলির সাথে কাজ করতে চান মানুশি

বলিউডের বর্তমান সুন্দরী অভিনেত্রীদের মধ্যে মানুশি চিল্লার অন্যতম। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতে সকলের নজরে আসেন মানুশি। বলিউডের নামিদামি পরিচালক ও প্রযোজনা সংস্থার পছন্দের তালিকায় জায়গা করে নেয় এই সুন্দরী। ২০২২ সালে অক্ষয় কুমারের বিপরীতে ‘সম্রাট পৃথ্বিরাজ চৌহান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মানুশির।
এরপর জন আব্রাহামের সাথে ‘তেহরান’ সিনেমায় কাজ করেছেন তিনি। সৌন্দর্যের পাশাপাশি অভিনয়েও বেশ সাবলীল এই অভিনেত্রী। ইতিমধ্যেই অনেক পরিচালকের সুনজরেও আছেন তিনি। তবে তার পছন্দের তালিকায় কে আছেন? সম্প্রতি নিজেই জানালেন সেই কথা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার সাথে কথোপকথনে মানুশি জানান, তার পছন্দের তালিকায় কোনো অভিনেতা বা অভিনেত্রী নেই। এমন বিশেষ কোনো তারকা নেই যার সাথে তিনি পরবর্তীতে কাজ করতে চান। তবে তার পছন্দের তালিকাটা পরিচালকদের নিয়ে। তিনি বলেন, “যখনই আমি একটি সিনেমা দেখি এবং এটি পছন্দ করি, তখন এর কৃতিত্ব দেই পরিচালককে। একজন পরিচালকই সিনেমার প্রাণ। তিনিই পারেন একজন অভিনেতাকে ফুটিয়ে তুলতে। ” তাই একজন পরিচালকই তার কাজের ক্ষেত্রে পছন্দের তালিকায় থাকেন। এমন বেশ কিছু পরিচালক আছেন অভিনেত্রীর তালিকায়।

নিজের পছন্দের পরিচালক সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, তিনি এস এস রাজামৌলির সঙ্গে কাজ করতে চান। অভিনেত্রী বলেন, “আমি আমার খুব পছন্দের একজন পরিচালকের সঙ্গে কাজ করতে যাচ্ছি। শীঘ্রই সেই প্রজেক্ট শুরু হবে যা আমার জন্য অনেক আনন্দের। তবে হ্যা, আমি ভবিষ্যতে রাজামৌলি স্যারের পরিচালনায় কাজ করতে চাই। উনি আমার অসম্ভব প্রিয় একজন নির্মাতা। ‘আরআরআর’ আমার অনেক পছন্দের একটি চলচ্চিত্র। আমি অপেক্ষায় আছি রাজামৌলি স্যারের নির্দেশনায় কাজ করার। ”

গত মাসে, কথিত প্রেমিক ব্যবসায়ী নিখিল কামাথের সাথে কাতারে ফিফা বিশ্বকাপে অংশ নিয়েছিলেন মানুশি। কাতারে বিশ্বকাপ শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী। এই মুহূর্তে বড় কোনো প্রজেক্টের ঘোষণা না থাকলেও অভিনেত্রীর হাতে বেশ কিছু স্ক্রিপ্ট রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:১৭:২২   ৪৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আগুন-ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি, আলফাডাঙ্গায় বাস্তবধর্মী মহড়া
ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অনুষ্ঠিত শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী
জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ