পররাষ্ট্রমন্ত্রীর বড় বোন আয়েশা মোজাক্কিরের ইন্তেকাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » পররাষ্ট্রমন্ত্রীর বড় বোন আয়েশা মোজাক্কিরের ইন্তেকাল
মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩



পররাষ্ট্রমন্ত্রীর বড় বোন আয়েশা মোজাক্কিরের ইন্তেকাল

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিতের বড় বোন আয়েশা মোজাক্কির আজ ভোরে সিলেটের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ৮ মেয়ে, অনেক নাতীনাতনী, ৯ ভাইবোন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আছর মৌলবীবাজারে আগুনশি এলাকার হাজী মোজাফফর দাখিল মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মরহুমের স্বামী মোহাম্মদ মোজাক্কির সাহেবের কবরের পাশে নিজেদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সিলেটের স্বনামধন্য পরিবারে, পিতা মরহুম আবু আহমদ আব্দুল হাফিজ এবং মাতা মরহুমা সৈয়দা শাহার বানুর বড় সন্তান ছিলেন মরহুমা আয়েশা মোজাক্কির।
মরহুমা আয়েশা মোজাক্কিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তার পরিবারের পক্ষ হতে সকলের কাছে দোয়া চেয়েছেন তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশ সময়: ১৬:১৮:০২   ৪৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ