জামালপুরে শীতবস্ত্র বিতরণ করলেন জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী 

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে শীতবস্ত্র বিতরণ করলেন জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী 
বুধবার, ৪ জানুয়ারী ২০২৩



---

জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী আজ বুধবার একই পদাতিক ডিভিশনের দায়িত্বপূর্ণ শীতকালীন প্রশিক্ষণ এলাকা জামালপুর জেলার পিয়ারপুরে স্থানীয় ৭শ’ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
এ সময় তিনি বলেন, প্রশিক্ষণকালে জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে প্রশিক্ষণ এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণের এই মানবিক কার্যক্রম এ বাহিনীর ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ এলাকায় অসহায়, দুঃস্থ ও গরীব-দুঃখী মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচী পরিচালনা করছে। অভিজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসা, গর্ভবতী-প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা ও বিশেষ পরামর্শ প্রদান এবং চক্ষু বিশেষজ্ঞরা বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করছেন। এ সময় বিনামূল্যে ঔষধপত্র বিতরণ করা হয়।
সেনাবাহিনীর এ ধরণের জনসেবামূলক কার্যক্রম জনসাধারণকে চিকিৎসা সেবা প্রাপ্তির পাশাপাশি শীতের প্রকোপ এবং অসুস্থতা থেকে আরোগ্য পেতে বিশেষ ভূমিকা রাখছে।
স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যগণ, গণমাধ্যম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০২:১৬   ৪৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজ থেকে ধর্ষণের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা করা হলো: খোকন
হার দিয়ে সিটি অধ্যায় শেষ করলেন গার্দিওলা
বন্দরে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
নির্মাণাধীন সিটিটিসি ভবন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
কবি নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ: আইনমন্ত্রী
সোমবার শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই মিনায় যাবেন হাজিরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ