যেদিন থেকে কমতে পারে শীতের তীব্রতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » যেদিন থেকে কমতে পারে শীতের তীব্রতা
বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩



যেদিন থেকে কমতে পারে শীতের তীব্রতা

দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে, যা আরও দুই-এক দিন অব্যাহত থাকবে। শনিবার (৭ জানুয়ারি) থেকে তাপমাত্রা বাড়তে পারে। এতে শীতের তীব্রতা কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া।

তিনি বলেন, শনিবার থেকে শীতের তীব্রতা কিছুটা কমে আসতে পারে। তবে দুই-এক দিন পর আবার শীতের তীব্রতা বাড়তে পারে।

এর আগে, চলতি মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়াবিদ আজিজুর রহমান বলেন, জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

তিনি বলেন, জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে।

ঘন কুয়াশা পরিস্থিতি কখনও কখনও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও জানান আজিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১১:৫০:১৫   ৪৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর বোয়ালমারী উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক
ফরিদপুরে শুরু হয়েছে “সুপারনোভা র‍্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ”
ফরিদপুরে রেলওয়ের জায়গা দখল করে গড়ে উঠেছে পাকা দোকানঘর নির্মাণ
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামের বড় প্রকল্পগুলোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে : গণপূর্তমন্ত্রী
দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু
বাংলাদেশ থেকে চিকিৎসক ও থেরাপিস্ট নেবে মালদ্বীপ, ওষুধ আমদানির আগ্রহ
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনকে ফায়ার সেফটি সরঞ্জাম দিল সদর উপজেলা প্রশাসন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ