সোনারগাঁয়ে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ
শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩



---

সারাদেশে শৈত্যপ্রবাহের কারণে ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিন্ম আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এমপি খোকার সহধর্মিণী মিসেস ডালিয়া লিয়াকত।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে এমপি লিয়াকত হোসেন খোকার নিজেস্ব কার্যালয়ে সোনারগাঁ উপজেলা মহিলা সংস্থার উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন সোনারগাঁ উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান এমপি খোকার সহধর্মিণী বিশিষ্ট নারী নেত্রী মিসেস ডালিয়া লিয়াকত।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে মিসেস ডালিয়া লিয়াকত বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

এসময় আরোও উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক জায়েদা আক্তার মনি,সদস্য সচিব জাহানার আক্তার, পলি আক্তার,রুনা আক্তার,নার্গিস আক্তার, শাহীনা আক্তার,মিনার বেগম,সানোয়ার বেগম,শিল্পী আক্তার, বিলকিস,রানু আক্তার মোর্শেদা,হাসিনা বেগম,নাসরিন আক্তার পান্না প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪৪:১১   ৫৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার
নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারণ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পদত্যাগ করলেন বিএনপি এমপি ওসমান ফারুক
৭ নভেম্বরের চেতনায় জাতির স্বাধীনতা ও নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী
ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্রের পথে এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতি বিশ্বে অনন্য দৃষ্টান্ত হবে: কাদের গনি চৌধুরী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ