সরিষাবাড়ীতে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 
শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩



---

ইসমাইল হোসেন জামালপুর জেলা প্রতিনিধি: চলমান শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি।

শুক্রবার (০৬ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলা প্রশাসন তথা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদ মাঠে ৬ শতাধিক মানুষদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় সরিষাবাড়ী অনার্স কলেজের জিএস রাজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম ভিপি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী সহ সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শহিদুর রহমান।

এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, থানার ওসি তদন্ত ফয়সাল আহমেদ,
পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল, সাবেক কাউন্সিলর কালাচাঁদ পাল সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪২:৩৫   ৫১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার
নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারণ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পদত্যাগ করলেন বিএনপি এমপি ওসমান ফারুক
৭ নভেম্বরের চেতনায় জাতির স্বাধীনতা ও নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী
ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্রের পথে এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতি বিশ্বে অনন্য দৃষ্টান্ত হবে: কাদের গনি চৌধুরী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ