বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতি

প্রথম পাতা » অর্থনীতি » বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতি
শনিবার, ৭ জানুয়ারী ২০২৩



বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতি

বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতি বলে কানাডিয়ান অনলাইন প্রকাশনা ‘ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট’-এর ‘দ্য টপ হেভি গ্লোবাল ইকোনমি’ শীর্ষক এক প্রতিবেদনে উঠে এসেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিসংখ্যানের ভিত্তিতে এই তালিকায় দক্ষিণ এশিয়ার দুটিমাত্র দেশ বাংলাদেশ ও ভারত ৫০টি বৃহত্তম অর্থনীতির অংশ হিসেবে বিবেচিত হয়েছে।

আইএমএফ-এর পরিসংখ্যান উদ্ধৃত করে, ‘ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট’ ২৯ ডিসেম্বর এই তথ্য জানিয়েছে। দেশগুলোকে মোট দেশীয় উৎপাদনের (জিডিপি) ভিত্তিতে তালিকাভুক্ত করা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, ৪৬০.৮ বিলিয়ন মার্কিন ডলার জিডিপি নিয়ে ২০২২ সালে বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ৪১তম।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্যদিকে প্রতিবেশী দেশ ভারত ৩.৪৬ ট্রিলিয়ন মার্কিন ডলার জিডিপি নিয়ে বিশ্ব অর্থনীতিতে পঞ্চম স্থানে চলে গেছে। এর আগে এটি ছিল ষষ্ঠ অবস্থানে। পঞ্চম স্থানে ছিল যুক্তরাজ্য (ইউকে)।

যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও জার্মানি যথাক্রমে তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে। বিশ্বের ১০টি বৃহত্তম অর্থনীতির অন্য পাঁচ দেশ হলো: যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, রাশিয়া ও ইতালি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বিশ্ব অর্থনীতির আকার ১০০ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে ১০১.৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ১২:১৫:২৭   ৫১৪ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের
ইরানের হামলার পর তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে
এ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী
সমুদ্রে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর জন্য নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন বিমসটেকের
এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ