হজ পালনে প্রতিবন্ধকতা কাটল, প্রথম ফ্লাইট যেদিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » হজ পালনে প্রতিবন্ধকতা কাটল, প্রথম ফ্লাইট যেদিন
মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩



হজ পালনে প্রতিবন্ধকতা কাটল, প্রথম ফ্লাইট যেদিন

পবিত্র হজ পালনে কাটল প্রতিবন্ধকতা। এবার পূর্ণ কোটায় বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। জেদ্দায় সৌদি আরব ও বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের বৈঠকে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে।

বৈঠকে হাজিদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তবে এবার বৈশ্বিক নানা কারণে খরচ বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

করোনা মহামারির কারণে বিদেশিদের জন্য হজ বন্ধ ছিল দুই বছর। ২০২২ সালে অনুমতি মিললেও সংখ্যা কমিয়ে প্রায় ৬০ হাজার মুসল্লিকে বাংলাদেশ থেকে হজের অনুমতি দেয় সৌদি সরকার। তবে এবার থাকছে না কোনো প্রতিবন্ধকতা। পূর্ণ কোটায় বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের সুযোগ পাবেন নিবন্ধনকারীরা।

সোমবার (৯ জানুয়ারি) সৌদি আরবের স্থানীয় সময় সকাল ১০টায় জেদ্দায় বাংলাদেশের সঙ্গে ২০২৩ সালের হজ চুক্তি সম্পন্ন করে ধর্ম মন্ত্রণালয়। সফররত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসলিমসহ তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন দেশটির ওমরাহ ও হজমন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিহার সঙ্গে। ২০২৩ সালে পূর্ণ কোটায় বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনকে হজের অনুমতি দিয়েছেন সৌদি কর্তৃপক্ষ।

সূত্র বলছে, বৈঠক বাংলাদেশি হাজিদের কোটা বৃদ্ধি, আধুনিক আবাসন, পরিবহন ও অন্যান্য সুবিধা বাড়াতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। বৈঠকে হজের খরচ নিয়ে আলোচনা না হলেও এ বছর হজ পালনে খরচ বাড়তে পারে।

তবে বয়সের সীমাবদ্ধতা কাটিয়ে পবিত্র হজ পালন স্বাভাবিক নিয়মে ফেরায় খুশি প্রবাসী বাংলাদেশিরা।

পবিত্র কাবার উদ্দেশে এবছর প্রথম ফ্লাইট উড়াল দিতে পারে ২০ মে। আর চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন।

বাংলাদেশ সময়: ১২:০০:২২   ৬০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে ‘মাদারীপুর পরিবহন’র উদ্বোধন ও প্রতিবন্ধীকে সহায়তা
বরিশালে প্রশাসনের উদ্যোগে পরিত্যক্ত পুকুর পরিষ্কার
ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
আল্লাহ ভালোবেসে যেভাবে বান্দার প্রতিদান বাড়িয়ে দেন
মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ৪
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : পানিসম্পদমন্ত্রী
পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
সৌদির বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ বাড়িতে পৌঁছেছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ