সরকার পতন না হলে রাজনীতি থেকে বিদায়ের ওয়াদা করুন, ফখরুলকে নানক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার পতন না হলে রাজনীতি থেকে বিদায়ের ওয়াদা করুন, ফখরুলকে নানক
বুধবার, ১১ জানুয়ারী ২০২৩



সরকার পতন না হলে রাজনীতি থেকে বিদায়ের ওয়াদা করুন, ফখরুলকে নানক

সরকার পতন না ঘটাতে পারলে রাজনীতি থেকে বিদায় নিতে মির্জা ফখরুল ইসলামকে ওয়াদা করতে বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১টায় রাজধানীর ফার্মগেটে মহানগর উত্তর যুবলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মির্জা ফখরুল সাহেব কারাগার থেকে বের হয়েছেন। তিনি কারাগার থেকে বের হয়ে বলেছেন সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরবেন না। সরকারের পতন হবে না। কারণ এ সরকার জনগণের সরকার। এ সরকার শান্তির পক্ষের সরকার, এ সরকার উন্নয়নের সরকার; এ সরকারের পতন ঘটানো যাবে না।’

যুবলীগের সাবেক এই চেয়ারম্যান বলেন, ‘আপনি বলুন (মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে), যদি এই সরকারের পতন না ঘটাতে পারেন, তাহলে ওই নয়াপল্টনে কান ধরে উঠবস করে রাজনীতি থেকে বিদায় নেবেন। সেই ওয়াদা বাংলার জনগণের কাছে করতে হবে।’

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম বলেন, ‘যারা জাতির পিতাকে হত্যা করতে পারে, যারা জাতির পিতার পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করতে পারে। যারা জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করতে পারে। তারা আর যাই হোক এ দেশের মঙ্গল কামনা করতে পারে না। ওরা খুনি।’

তিনি বলেন, ‘বিএনপিকে মোকাবিলার জন্য আওয়ামী যুব লীগই যথেষ্ট। যুবলীগ যদি মাঠে নামে দেশবাসী তাদের সাথে থাকবে।’

সমাবেশে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাঈমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৫৯   ৪২৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা জনগণ প্রতিরোধ করবে: এমরান সালেহ প্রিন্স
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের
ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ
মাদক-চুরি-ছিনতাই বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ