সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর পররাষ্ট্রমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর পররাষ্ট্রমন্ত্রীর
বুধবার, ১১ জানুয়ারী ২০২৩



সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ ঢাকায় ভ্যাটিকান দূতাবাস পরিদর্শন এবং গত ৩১ ডিসেম্বর সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন।
দূতাবাসের শোক বইতে তিনি লিখেছেন, ‘আমরা পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। পোপ ইমেরিটাসের মৃত্যু নিশ্চিতভাবে সমগ্র মানবতার জন্য এক অপূরণীয় ক্ষতি।’
পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্ট সারা বিশ্বে শান্তি, উন্নয়ন এবং মানবাধিকারের লক্ষ্যে তাঁর অক্লান্ত প্রয়াসের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
তার দিকনির্দেশনায় বাংলাদেশের ক্যাথলিক সম্প্রদায় শিক্ষা ও সামাজিক সেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।
মোমেন লিখেছেন “আমি আত্মবিশ্বাসী যে, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং মানবাধিকার রক্ষায় পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের শিক্ষাকে সমুন্নত রাখবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায় এবং পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের আধ্যাত্মিক শিক্ষার দ্বারা আশীর্বাদপ্রাপ্ত সকলের প্রতি তার আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৩৯   ৪৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ