ঘানায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » ঘানায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৬
বুধবার, ৪ মার্চ ২০২৬



ঘানায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৬

ঘানার আশান্তি অঞ্চলে মঙ্গলবার (৩ মার্চ) ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, অঞ্চলটির আহাফো-আনো সাউথ-ইস্ট জেলার পট্রিক্রম এলাকায় একটি অ্যাম্বুল্যান্স ও একটি ফোর্ড ট্রানজিট বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় উভয় যানবাহনই উচ্চগতিতে ছিল। এসময় অ্যাম্বুল্যান্সটি আরেকটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয় মোটর ট্রাফিক অ্যান্ড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং নিহতদের মরদেহ নিকটবর্তী মর্গে পাঠান।

ঘটনার সঠিক কারণ উদঘাটনে ঘানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। আশান্তি অঞ্চলের মন্ত্রী ফ্র্যাঙ্ক আমোয়াকোহেনে তার ফেসবুক পেজে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩:০২:৫১   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ