রাষ্ট্রপতি পদের যোগ্যতা আমার নেই : ওবায়দুল কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রপতি পদের যোগ্যতা আমার নেই : ওবায়দুল কাদের
বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩



রাষ্ট্রপতি পদের যোগ্যতা আমার নেই : ওবায়দুল কাদের

বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য নিজের যোগ্যতা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ওই পদে (রাষ্ট্রপতি) যাওয়ার যোগ্যতা আমার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাপ-আলোচনা করছেন এবং খোঁজখবর নিচ্ছেন। সময় হলে জানতে পারবেন।

বিএনপির ঐক্যকে অর্থহীন ও জগাখিচুড়ি আখ্যা দিয়ে সেতুমন্ত্রী বলেন, আমরা কিছু করছি না। জামায়াত ছাড়া বিএনপির টিকে থাকা দুষ্কর। তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের (বিএনপি) কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা নেই। ফরিদপুরে তাদের মিটিং থেকে পুলিশকে ইটপাটকেল ছোড়া হয়েছে।

সহিংসতা হলে আওয়ামী লীগ মানুষের পাশে থাকবে জানিয়ে তিনি বলেন, বিএনপির আন্দোলনের সময় জানমাল রক্ষায় আগের মতোই সতর্ক থাকবে আওয়ামী লীগ। আমরা রাজপথে আছি, রাজপথ ছাড়ব না।

বাংলাদেশ সময়: ১৫:০৫:৫১   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
স্পেনের বিপক্ষে কেপ ভার্দের স্মরণীয় ড্র
আল কোরআন ও আল হাদিস
দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ভূমিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই কে কাজে লাগাতে হবে - পানিসম্পদ মন্ত্রী
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় ৫০ লাখ : সড়ক পরিবহন মন্ত্রী
সংসদে ২০২৫-২৬ অর্থবছরের ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ