বন্দরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩



বন্দরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বন্দর থেকে হত্যা মামলার পলাতক আসামি সুমন খানকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কড়াইভিটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুমনকে গ্রেপ্তার করা হয়। সে শহীদ নগর এলাকার মৃত আজিজ খানের ছেলে।

র‌্যাব-১১ এর সিপিসি ১’ র কোম্পানি কমান্ডার এ কে এম মুনিরুল আলম এর সত্যতা নিশ্চিত করে জানান, গত ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জের সদর থানার মসিনাবন্দ গোগনগর এলাকায় একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

বাড়ির সীমানার অংশ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের কারণে ক্ষিপ্ত ভিকটিম জায়েদা খাতুনকে গুরুতর জখম করে হত্যা করা হয়।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামি সুমন আত্মগোপনে চলে যায়।

আত্মগোপনে থাকা অবস্থায় সকালে বন্দর থানার কড়াইভিটা কলাগাছিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার সুমনকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৩৭   ৫৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ