ঘন কুয়াশায় বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘন কুয়াশায় বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩



ঘন কুয়াশায় বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

ফরিদপুরে বোরো মৌসুমে ঘন কুয়াশায় নষ্ট হয়ে যাচ্ছে ধানের বীজতলা। গত এক সপ্তাহ মৃদু শৈতপ্রবাহের ফলে আবাদ ব্যাহত হওয়ায় লোকসানের দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এ ছাড়া তীব্র শীতের কারণে শ্রমিক সংকটেও ব্যাহত হচ্ছে বোরোর আবাদ।

জানা গেছে, এ বছর বোরো মৌসুমে এক হাজার ৫৭৮ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ঘন কুয়াশায় লক্ষ্যমাত্রা পূরণে তা প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। তাছাড়া মৌসুমের শুরুতেই একদিকে যেমন ধানের বীজ, সার, ডিজেলের দাম বেড়ে গেছে। অন্যদিকে ঘন কুয়াশায় ধানের বীজতলা নষ্ট হওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকের।

কৃষকরা জানান, গত এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহের ফলে শ্রমিক সংকটে বোরো ধান আবাদ ব্যাহত হচ্ছে। এ ছাড়া বেড়েছে সার ও ডিজেলের দাম। বোরো ধানের বীজতলা নিয়ে চিন্তায় আছেন তারা।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. জিয়াউল হক বলেন, ঘন কুয়াশা থেকে ধানের বীজতলা রক্ষায় কৃষকদের কারিগরি পরামর্শ প্রদানসহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

ফরিদপুর জেলায় এ বছর ২২ হাজার ৯৭৮ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৬:৩০   ৫৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ