ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩



ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দুই দিনের সফরে আজ সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় এসে পৌঁছেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা শাখার মহাপরিচালক নাঈম উদ্দিন আহমেদ।
লু’র আগমনের পর ঢাকার মার্কিন দূতাবাস এক টুইট বার্তায় জানায়, সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করতে ঊর্ধ্বতন বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সহকারী পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
নয়া দিল্লীতে তার দু’দিনের সফর শেষ করে ভারত থেকে ঢাকায় এসেছেন লু।
আজ সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, এলিট ফোর্স র‌্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে এবং দেশে তাদের ইতিবাচক ভূমিকা বিবেচনা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ঢাকা ওয়াশিংটনকে অনুরোধ করবে।
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আগামীকালের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আমরা আমাদের বিষয়গুলো তুলব। তারা তাদের বিষয়গুলো তুলে ধরবে।
শুক্রবার মোমেন বলেন, এটা স্পষ্ট যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক রয়েছে, কারণ উভয় দেশ অভিন্ন মূল্যবোধ এবং গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাসী ।

বাংলাদেশ সময়: ২২:০৬:৪৪   ৪৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে কড়াকড়ি, যৌথ অভিযানে ৯ মামলা ও জরিমানা
মধুখালীতে জাঁকজমকপূর্ণ নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হবে
রৌমারি বিলে অবৈধ বালু-মাটি উত্তোলনের দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
সদরপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার
বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ