‘পাওনা পরিশোধ না করলে অপারেটরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘পাওনা পরিশোধ না করলে অপারেটরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা’
রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩



‘পাওনা পরিশোধ না করলে অপারেটরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা’

উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মোবাইল অপারেটরদের কাছে যে পাওনা রয়েছে, তা পরিশোধ না করলে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে বিটিআরসির প্রধান সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

দেশের তিনটি মোবাইল অপারেটরকে বিভিন্ন ফি ও মূল্য সংযোজন কর পরিশোধে আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন, তা বাস্তবায়ন না করায় সংস্থাটির কর্তাব্যক্তিরা সংবাদ সম্মেলনে আসেন।

লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন সংবাদ সম্মেলনে মামলার আদ্যোপান্ত তুলে ধরে বলেন, মোবাইল অপারেটররা বিটিআরসির পাওনা বাবদ প্রকৃত টাকা প্রদান না করে ১৫ শতাংশ ভ্যাট আকারে অন্তর্ভুক্ত করে প্রদান করেছিল। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সংশ্লিষ্ট অপারেটরদের থেকে প্রাপ্য আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত না মানলে আইনগতভাবে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে বিটিআরসি।

বিকেলে বিটিআরসির প্রধান সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ।

বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক তারেক হাসান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রশাসন বিভাগের মহাপরিচালক মো. দেলোয়ার হোসাইন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবীর, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েলসহ ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৫:২৮   ৪৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের
দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগেই মিলবে টেকসই সমাধান : স্থানীয় সরকার মন্ত্রী
জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
জুলাই গণঅভ্যুত্থান আ‌লেম ও মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান নিয়ে গবেষণা প্রয়োজন: ধর্মসচিব
মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : ডিসি মোঃ রায়হান কবির
নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুলে ইউএনও’র নেতৃত্বে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
আলফাডাঙ্গায় পুনঃখননে প্রাণ ফিরে পেল খাল, কৃষকের মুখে স্বস্তির হাসি
অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ