বিশেষায়িত চিকিৎসকের সংখ্যা বাড়ানোর পরামর্শ 

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশেষায়িত চিকিৎসকের সংখ্যা বাড়ানোর পরামর্শ 
রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩



বিশেষায়িত চিকিৎসকের সংখ্যা বাড়ানোর পরামর্শ 

ঢাকা, ১৫ জানুয়ারী, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭ তম বৈঠক কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, আ. ফ. ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, মোঃ আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর, রাহগির আলমাহি এরশাদ ও মোঃ আমিরুল আলম মিলন অংশ গ্রহণ করেন।

বৈঠকে “বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) বিল, ২০২৩” বিল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং কতিপয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্য সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

কমিটি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে, সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা পাওয়ার লক্ষ্যে চিকিৎসকদের অধিকতর মনোযোগী হওয়ার জন্য এবং জটিল রোগের চিকিৎসার মান উন্নয়নে বিশেষায়িত চিকিৎসকের সংখ্যা বাড়ানোর পরামর্শ প্রদান করে।

সচিব স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৭:০৬   ৪৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ