ভারতীয় ট্রাক থেকে মদ উদ্ধার, চালক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতীয় ট্রাক থেকে মদ উদ্ধার, চালক আটক
রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩



ভারতীয় ট্রাক থেকে মদ উদ্ধার, চালক আটক

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় পণ্যবোঝাই একটি ট্রাক থেকে ২৩ বোতল মদ উদ্ধার করেছে কাস্টমস। এ সময় ট্রাকচালক গৌতম রায়কে আটক করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) রাতে হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের উপকমিশনার বায়োজিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যা ৭টায় দিকে বন্দরের পানামা পোর্টের ভেতর থেকে এগুলো উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট থানার বোল্লাকালি এলাকার মৃত নিমাই রায়ের ছেলে গৌতম রায় (৪৭)।

উপকমিশনার বায়োজিদ হোসেন জানান, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের কেবিন থেকে ২৩ বোতল মদসহ চালককে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৪৯:০৩   ৪৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ