সরিষাবাড়ীতে মডেল মসজিদের শুভ উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে মডেল মসজিদের শুভ উদ্বোধন
সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩



সরিষাবাড়ীতে মডেল মসজিদের শুভ উদ্বোধন

ইসমাইল হোসেন জামালপুর জেলা প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানটির কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে
দেশের ৫৬৪টি জেলা ও উপজেলায় নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে দ্বিতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।

এ সময় ভার্চুয়াল অনুষ্ঠানটি আমন্ত্রিত অতিথি হিসেবে উপভোগ করেন উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৩০   ৬৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৮ ঘন্টা পর মিললো নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরির মরদেহ
রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড
জেলা পুলিশের নিরাপত্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন
জুলাইকে ধারণ মানে শুধু দিবস পালন নয়, বৈষম্যহীন সমাজ গড়া: ডিসি
নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ