চার দশকের অপেক্ষার অবসান হলো মোজাম্বিকের

প্রথম পাতা » খেলাধুলা » চার দশকের অপেক্ষার অবসান হলো মোজাম্বিকের
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫



চার দশকের অপেক্ষার অবসান হলো মোজাম্বিকের

এক-দুই বছর নয়, ৪০ বছর আগের কথা; সেই ১৯৮৬ সালে আফ্রিকান নেশন্স কাপে জয় পেয়েছিল মোজাম্বিক। এরপর চার দশকেরও বেশি সময় পার করে ফেললেও কাঙ্ক্ষিত সেই জয়ের দেখা কোনোভাবেই পাচ্ছিলেন না দেশটি। অবশেষে ঘটলো সেই অপেক্ষার অবসান।

আফ্রিকা কাপ অব নেশন্সের গ্রুপ পর্বের ম্যাচে গ্যাবনকে ৩-২ গোলে হারিয়ে ৪০ বছর পর জয়ের দেখা পেয়েছে মোজাম্বিক। ফাইসাল বাঙ্গাল, জেনি কাটামো ও দিয়েগো ক্যারিলার গোলে ঐতিহাসিক জয় পায় তারা। অন্যদিকে গ্যাবনের হয়ে একটি করে গোল করেছেন পিয়েরে এমেরিক আবামেয়াং ও অ্যালেক্স মুকেতু মুসুন্দা।

মোজাম্বিকের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা তৈরি হয়েছে গ্যাবনের। দুই ম্যাচ খেলেও কোনো জয় পায়নি তারা। শূন্য পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের তলানিতে। আর এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে মোজাম্বিক।

এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আইভরি কোস্ট। সমান ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে ক্যামেরুন।

আরেক ম্যাচে জয় পেয়েছে নাইজেরিয়া। তিউনিশিয়াকে তারা হারিয়েছে ৩-২ গোলে। ইকুয়াটোরিয়াল গিনিকে ১-০ গোলে হারিয়েছে সুদান।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:০৪   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ