না’গঞ্জে ৩ কোটি ২০ লক্ষ টাকার হেরোইন সহ আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » না’গঞ্জে ৩ কোটি ২০ লক্ষ টাকার হেরোইন সহ আটক ১
সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩



না’গঞ্জে ৩ কোটি ২০ লক্ষ টাকার হেরোইন সহ আটক ১

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় বন্ধু পরিবহনের বাস কাউন্টার সংলগ্ন পাকা রাস্তার উপরে অবস্থান নিয়ে অভিযান চালিয়ে ৩ কোটি ২০ লক্ষ টাকার হেরোইন উদ্ধার করেছে।

সোমবার (১৬ জানুয়ারী) রাত ২টা ১০ মিনিটে এ মাদক উদ্ধার করা হয়।

মাদক সহ গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার হোমনা খানার ভবানীপুর গ্রামের মোঃ হাসান আলী সরকার’র পুত্র মোঃ মাসুম সরকার (১৯)। সে বর্তমানে ঢাকা রামপুরা থানার হাজীপাড়া বেটার লাইফ হাসপাতালের পেছনে বসবাস করতো।

ও-ই দিন দুপুরেই পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানান- উদ্ধারকৃত মাদকের পরিমান ১ কেজি ৬’শত গ্রাম। এ ঘটনায় পুলিশ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়ায় রয়েছে।

পুলিশ সুপার আরও জানান- এ ঘটনায় আরও কে কে জড়িত এবং কোথায় যাচ্ছিল এই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান চলছে। আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৪০   ৪৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
প্রতিষ্ঠান শক্তিশালী না হলে গণতন্ত্র টেকসই হবে না: রুহুল কবির রিজভী
সোনারগাঁওয়ে দুই প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৫ জনের কারাদণ্ড
সংসদে আরও পাঁচটি স্থায়ী কমিটি গঠন
যানজট নিরসন ও অবৈধ যান নিয়ন্ত্রণে কঠোর হওয়ার ঘোষণা নাসিক প্রশাসকের
নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ভোলার ইলিশা পর্যন্ত সরাসরি ফেরি সার্ভিসের উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ