সংসদে ৫টি স্থায়ী কমিটি পুনর্গঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে ৫টি স্থায়ী কমিটি পুনর্গঠিত
সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩



সংসদে ৫টি স্থায়ী কমিটি পুনর্গঠিত

জাতীয় সংসদে আজ ৫টি স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
আজ জাতীয় সংসদে অধিবেশনের শুরুতেই কমিটি ৫টি পুনর্গঠন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এই পুনর্গঠনের প্রস্তাব করলে সংসদ তা গ্রহণ করে।
পুনর্গঠিত কমিটিগুলো হচ্ছে- বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
পুনর্গঠিত বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, বিরোধীদলের নেতা বেগম রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, আইনমন্ত্রী আনিসুল হক, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে এই কমিটির সদস্য করা হয়েছে।
এছাড়া সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মো. মোসলেম উদ্দিন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোস্তফিজুর রহমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে এ কে এম রহমতুল্লাহকে দায়িত্ব দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৯:০০   ৫৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ