বগুড়ার উপ-নির্বাচনে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : ইসি রাশেদা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ার উপ-নির্বাচনে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : ইসি রাশেদা
মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩



বগুড়ার উপ-নির্বাচনে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : ইসি রাশেদা

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, বগুড়ার শূন্য দুই সংসদীয় আসনের উপ-নির্বাচনে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এই উপ-নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং-এ প্রধান অতিথির নির্বাচন কমিশনার তিনি এ কথা বলেন।
কমিশনার বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় ইসি। কেউ এর ব্যত্যয় ঘটাতে চাইলে সর্বোচ্চ কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেয়া হবে। তবে কোনো দল যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না চায় তাহলে ইসির কিছুই করার থাকবে না। সংবিধান অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’
মতবিনিময় সভায় বগুড়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন- জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. মাহমুদুল হাসান, কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত।

বাংলাদেশ সময়: ১৮:৫৫:০৯   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ