গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে অপতথ্য ও বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, একটি ভালো নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা অত্যন্ত দুঃখজনক।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘নির্বাচন শুরু হতে আর মাত্র ১৩ ঘণ্টা বাকি। আমরা একটি ভালো নির্বাচনের দিকে এগোচ্ছি। আমি অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছি, দয়া করে মিসকোট করবেন না।’

একটি আর্থিক লেনদেনের বিষয়ে তাকে ভুলভাবে উদ্ধৃত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইসি সচিব বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাকে মিসকোট (ভুলভাবে উদ্ধৃত) করা হয়েছে। বলা হচ্ছে, আমি নাকি বলেছি পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। এটা বলার এখতিয়ার বা ক্ষমতা আমার নেই এবং আমি এটা বলিনি। যারা অর্থ জব্দ করেছে, তারাই এর উৎস, পরিমাণ এবং উদ্দেশ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে।’

এর আগে সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিংয়ের প্রসঙ্গে তিনি জানান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান ও রাশিয়ার প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা মূলত পোস্টাল ব্যালট পদ্ধতি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছেন।

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের প্রতিনিধি দলের সাক্ষাতের বিষয়ে ইসি সচিব বলেন, ‘তারা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা জানিয়েছেন। আমরা তাদের ইলেক্টোরাল ইনকোয়্যারি কমিটি, রিটার্নিং অফিসার ও পুলিশ প্রশাসনকে জানাতে বলেছি। পাশাপাশি আমাদের দিক থেকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে তাদেরকে জানিয়েছি।’

আগামীকাল সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘সবাই সচেষ্ট থাকলে নির্বাচনটি সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। ইনশাআল্লাহ, আগামীকাল সকালে আমরা সবাই ভোট দিতে যাব।’

বাংলাদেশ সময়: ২৩:১৭:৪৭   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ