‘প্রথমদিকে র‍্যাব অনেককে খামোখা কী করেছে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘প্রথমদিকে র‍্যাব অনেককে খামোখা কী করেছে’
মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩



‘প্রথমদিকে র‍্যাব অনেককে খামোখা কী করেছে’

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লুর সফরের পর র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘র‌্যাবও তো কিছু উল্টাপাল্টা কাজ করেছে, এটা বাস্তবতা; অস্বীকার করতে পারবেন না।’

র‍্যাবের জবাবদিহিতায় উন্নতি হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, র‍্যাব এখন অনেক ম্যাচিউরড, প্রথমদিকে র‌্যাব অনেককে খামোখা কী করেছে, কিন্তু বিষয়গুলো পরিবর্তন হয়েছে। বিএনপি আমলে (২০০৪ সালে) র‌্যাব গঠনের শুরুর দিকে এ ধরনের অভিযোগ বেশি ছিল। বিভিন্ন সময়ে জবাবদিহিতার প্রশ্নে র‍্যাব থেকে চাকরিচ্যুত হয়েছেন ৩০০ কর্মকর্তা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এ ব্যাপারে আলাপ করেন।

বিশ্বে উগ্রবাদ দমনে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে মন্তব্য করে মোমেন বলেন, আমরা খুব সফল। দেশে ২০১৭ সালের পরে তো কোনো সন্ত্রাসী কার্যক্রমই হয়নি।

এর আগে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ২০২১ সালের ডিসেম্বরে র‌্যাবসহ এই বাহিনীর সাবেক ও বর্তমান মিলিয়ে সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর বিভিন্ন সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হলেও যুক্তরাষ্ট্রের সাড়া মেলেনি।

তারপরও মন্ত্রী বলছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নত-শক্তিশালী করতে ডনাল্ড লু ঢাকা সফরে এসেছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন চাচ্ছেন, আগামী ৫০ বছরে বাংলাদেশের সাথে সম্পর্ক যেন অত্যন্ত উন্নত হয়। আমরা বড় ইকোনমি হয়ে যাচ্ছি, বলেও জানান মন্ত্রী।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৩৫   ৪২৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট-কেক তৈরির অভিযোগ, কারখানা বন্ধের দাবি স্থানীয়দের
‎পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে : এলজিআরডি প্রতিমন্ত্রী
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ