কৈশোর স্বাস্থ্য পোর্টাল চালু

প্রথম পাতা » ছবি গ্যালারী » কৈশোর স্বাস্থ্য পোর্টাল চালু
মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩



কৈশোর স্বাস্থ্য পোর্টাল চালু

দেশের কিশোর-কিশোরী-তরুণ-তরুণীদের স্বাস্থ্যবিষয়ক তথ্যসেবা পাওয়া আরও সহজ করতে কৈশোর স্বাস্থ্য ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) জাতীয় কৈশোর স্বাস্থ্য সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন চালু করার ঘোষণা দেয়। এই উদ্যোগের সহযোগী ইউনিসেফ এবং সুইডিশ দূতাবাস।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এই প্ল্যাটফর্মগুলো হবে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন।’

ইউনিসেফের হিসাবে দেশে কিশোর-কিশোরীর সংখ্যা প্রায় ৩ কোটি ৬০ লাখ। তাদের বিকাশে অপরিহার্য স্বাস্থ্যসেবা ও তথ্য পাওয়ার ক্ষেত্রে নানান সামাজিক বাধা।

মানসিক স্বাস্থ্য সচেতনতার অভাবের সঙ্গে সমাজে এ নিয়ে নানা নেতিবাচক ধ্যান-ধারণা ও কুসংস্কার রয়েছে জানিয়ে ইউনিসেফ বলছে, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নারী-পুরুষ নির্বিশেষে বিশ্বাসযোগ্য তথ্য এবং অত্যাবশ্যক সেবা পাওয়া কঠিন।

ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, বয়ঃসন্ধিকাল রূপান্তরের সময়, যখন কিশোর-কিশোরীরা বিস্তৃত পরিসরে পৃথিবীর মুখোমুখি হয়, মুখোমুখি হয় নতুন চ্যালেঞ্জের। এই অ্যাপটি তাদের স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেবে, যেগুলো তারা বাবা-মা, বন্ধু এমনকি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের কাছেও জিজ্ঞাসা করতে লজ্জা পান।

বাংলাদেশ সময়: ২২:৪৫:০৬   ৪৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ