সীমান্তে ৬ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » খুলনা » সীমান্তে ৬ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি গ্রেপ্তার
মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩



সীমান্তে ৬ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি গ্রেপ্তার

যশোরের শার্শা সীমান্তে ভারতে পাচারের সময় ৬৩টি স্বর্ণের বারসহ আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি। জব্দ করা স্বর্ণের বারগুলোর ওজন ৭ কেজি ৩৩৬ গ্রাম। যার বাজারমূল্য ৫ কোটি ৯০ লাখ ৮১ হাজার টাকা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে খুলনা ২১ ব্যাটালিয়নের অগ্রভুলাট ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

আব্দুর রাজ্জাক বেনাপোল পোর্ট থানা এলাকার বারোপোতা গ্রামের মৃত শমসের সর্দারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক তানভীর রহমান (পিএসসি) বলেন, শার্শার অগ্রভুলাট সীমান্তপথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে, এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে মোটরসাইকেলসহ তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করে মোটরসাইকেলের চ্যাসিসের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৬৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক চোরাকারবারির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৯:১৬   ৫৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ