যেকোনো সংকটে ছাত্রলীগ জনগণের পাশে থাকে : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » যেকোনো সংকটে ছাত্রলীগ জনগণের পাশে থাকে : শিক্ষামন্ত্রী
মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩



যেকোনো সংকটে ছাত্রলীগ জনগণের পাশে থাকে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, মানুষের কল্যাণে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়েছে। যেকোনো সংকট ও দুর্যোগে ছাত্রলীগ জনগণের পাশে থাকে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌর ছাত্রলীগের কর্মী সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ছাত্রলীগ মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে। ছাত্রলীগের হাত ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে। কেননা, ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি লড়াই-সংগ্রাম ও দেশের দুর্যোগপূর্ণ মুহূর্তে ছাত্রলীগ সফল নেতৃত্ব দিয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে। আর আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তা নস্যাৎ করেছে। তাই আগামীতে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, তাহলে আওয়ামী লীগকে পরাজিত করার কারও সাধ্য নেই।

চাঁদপুর পৌর ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রবিন পাটওয়ারীর পরিচালনায় জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৭:২৬   ৫০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ
নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে : পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ