পশ্চিমবঙ্গের বারাসাতে বইমেলার উদ্বোধন

প্রথম পাতা » আন্তর্জাতিক » পশ্চিমবঙ্গের বারাসাতে বইমেলার উদ্বোধন
বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩



পশ্চিমবঙ্গের বারাসাতে বইমেলার উদ্বোধন

নতুন লেখক না তৈরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। যদিও তিনি মনে করেন, বাংলাদেশ থেকে নতুন লেখক তৈরি হচ্ছে। তবে আশঙ্কাও দেখছেন মোবাইল প্রযুক্তির কারণে বইয়ের পাঠক কমে যাওয়ার।

চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক কলকাতা বই মেলা। এর আগেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়ে গেল স্থানীয়ভাবে বইমেলা উৎসবের। মঙ্গলবার (১৭ জানুয়ারি) কলকাতার অদূরে উত্তর ২৪ পরগনা জেলার বারাসত বইমেলার উদ্বোধন করেছেন দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

এ সময় বইমেলা নিয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে নিজের প্রতিক্রিয়া জানান শীর্ষেন্দু।বাংলাদেশের ভূয়সী প্রসংশাও করেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, বাংলাদেশের মানুষ খুব বই পড়ে। বিষয়টি বাংলাদেশে যেয়ে বুঝতে পেরেছি। পশ্চিমবঙ্গের চেয়ে পাঁচগুণ বেশি পাঠক।

জীবনের যে গুরুত্ব সেটা সোশ্যাল মিডিয়াতে নয় বরং তা খুঁজে পাওয়া যাবে বইয়ের পাতায় বলে মনে করেন ভারতের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ সাংসদ কাকলী ঘোষ দোস্তিদার। তিনি বলেন, জীবনের যে রস তা খুঁজে পাওয়া যাবে বইয়ের পাতায়।

বারাসাত পৌরসভার উদ্যোগে প্রথমবারের মতো বইমেলার যাত্রা শুরু হলো এবার। মেলা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৫:২৫:৫৯   ৬১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প
ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ