স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো নেপাল

প্রথম পাতা » খেলাধুলা » স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো নেপাল
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬



স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো নেপাল

দুই দলই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল হার দিয়ে। যদিও নিজেদের দ্বিতীয় ম্যাচে ইতালির বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল স্কটল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ডের মতো দলকে ভড়কে দিয়ে নজর কাড়ে নেপাল। তবে আজ স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে এবারের আসরে প্রথম জয়ের দেখা পেলো দলটি। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রানের সংগ্রহ পায় স্কটিশরা। জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় নেপাল।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে স্কটল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায় নেপাল। জর্জ মুন্সি ও মাইকেল জোন্সের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় স্কটিশরা। দশম ওভারের শেষ বলে ২৯ বলে ২৭ রান করা জর্জ মুন্সি আউট হলে ভাঙে তাদের ৮০ রানের জুটি।

এরপর ব্র্যান্ডন ম্যাকমুলেনকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন মাইকেল জোন্স। দলীয় ১৩২ রানের মাথায় সোমপাল কামির বলে বোল্ড আউট হয়ে ফেরেন ৪৫ বলে ৭১ রান করা জোন্স। এরপরই ধস নামে স্কটল্যান্ডের ব্যাটিং অর্ডারে।

এরপর আর ইনিংস বড় করতে পারেননি কোনো ব্যাটার। একে একে সাজঘরে ফিরেছেন রিচি বেরিংটন, ম্যাথিউ ক্রস, টম ব্রুস ও মাইকেল লিস্ক। রিচি বেরিংটন ছাড়া এদের মধ্যে আর কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। মার্ক ওয়াট অপরাজিত ছিলেন ৪ বলে ১০ রানে। নেপালের হয়ে সোমপাল কামি ৩টি ও নন্দন যাদব নিয়েছেন ২টি উইকেট।

জবাব দিতে নেমে ভালো শুরু পায় নেপালও। কুশল ভুর্টেল ও আসিফ শেখের উদ্বোধনী জুটি থেকে আসে ৭৪ রান। ৩৫ বলে ৪৩ রান করে ভুর্টেল আউট হলে ভাঙে এই জুটি। এরপর আসিফ শেখ ও রোহিত পাউডেল ফিরেছেন দ্রুতই।

চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরেন গুলশান ঝা ও দীপেন্দ্র সিং আইরে। দুজনে মিলে ৩৬ বলে ৭৩ রানের জুটি গড়ে দলকে এনে দেন এবারের আসরের প্রথম জয়। দীপেন্দ্র সিং ২৩ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। আরেক প্রান্তে ১৭ বলে ২৪ রানে অপরাজিত থাকেন গুলশান ঝা। স্কটল্যান্ডের হয়ে ৩টি উইকেটই শিকার করেন মাইকেল লিস্ক।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫৯   ১৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ