গ্যাসের দাম আবারও বাড়ল

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্যাসের দাম আবারও বাড়ল
বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩



গ্যাসের দাম আবারও বাড়ল

শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাসের দাম আবারও বৃদ্ধি করেছে সরকার। নতুন দাম অনুযায়ী ক্যাপটিভে প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা হয়েছে, যা আগে ছিল ১৬ টাকা। আগামী মাস থেকে এ দাম কার্যকর হবে। তবে সিএনজি ও আবাসিক খাতে গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সরকারের দেওয়া ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে ভোক্তা পর্যায়ে প্রতি ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের গ্যাসের দাম (সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র) ৫ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা, ক্যাপটিভের (ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্র এবং বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র) দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা, সারে ১৬ টাকা, শিল্পখাতের মধ্যে বড় শিল্পে ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা, মাঝারি শিল্পে ১১ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা এবং ক্ষুদ্র, কুটির ও অন্যান্য শিল্পে ১০ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।

২০২২ সালের ৫ জুন গ্যাসের দাম বাড়িয়েছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ওই সময় সার উৎপাদনে ২৫৯ শতাংশ, শিল্পে ১১ দশমিক ৯৬ শতাংশ, বিদ্যুতে ১২ শতাংশ ও ক্যাপটিভে ১৫ দশমিক ৫ শতাংশ দাম বাড়ানো হয়।

তবে আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের গ্রাহকদের প্রতি মাসে দুই চুলার জন্য ১ হাজার ৮০ টাকা এবং এক চুলার জন্য ৯৯০ টাকা গুনতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৩৭   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে : প্রতিমন্ত্রী টুকু
‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
আগামী বছর পদ্মা ব্যারাজ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : পানিসম্পদমন্ত্রী
৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে রাতে ঢাকা ছাড়ছেন ডেপুটি স্পীকার কায়সার কামাল
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ